প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণী আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. আব্দুল খালিক।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
11:15 am, Thursday, 14 May 2026
News Title :
কমলগঞ্জে দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:59:11 am, Tuesday, 7 September 2021
- 1023 Time View
Tag :
Popular Post


























