কমলগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ভিজিএফ চালের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে একটি করে আনারস উপহার দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, বিএনপি নেতা জুনেদ আহমদ, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল মুহিত, আশিকুর রহমান, ময়নুল ইসলাম রিপন প্রমুখ।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার নির্বাচনী প্রতীক আনারস থাকায় এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে জ্যৈষ্ঠমাসের ফল হিসাবে এক হাজারটি পরিবারের মধ্যে এক হাজার পিস আনারস উপহার দিয়েছি।
10:08 pm, Saturday, 23 May 2026
News Title :
কমলগঞ্জে ভিজিএফ চালের সাথে এক হাজার পরিবারের মধ্যে আনারস উপহার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:40:53 pm, Saturday, 23 May 2026
- 9 Time View
Tag :
Popular Post























