5:59 am, Saturday, 22 August 2026

কমলগঞ্জে সিএনজির ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হওয়ার ৮ দিনের মাথায় চিকিৎসারত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল ১০:৪০ মিনিটে মৃত্যুবরণ করেছেন মুন্সীবাজারে ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ (৬৫)। তিনি উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের (চুকটিপাড়া) গ্রামের বাসিন্দা।
পারিবারিক স‚ত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার- মিরতিংগা সড়কের নিজ বাড়ির সম্মুখে সিএনজি অটোরিক্সা (নং মৌলভীবাজার-থ -১২-১৮৬৮) পিছন থেকে ঠাকুরমণি দেবনাথকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ঠাকুরমণি দেবনাথকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট ইবনে সিনা প্রাইভেট হাসপাতাল ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ১০:৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঠাকুরমণি দেবনাথ মুন্সীবাজারের একজন পুরাতন ব্যবসায়ী।
ঠাকুরমণি দেবনাথ এর ছেলে দর্পহরি দেবনাথ ও সুমন দেবনাথ জানান, বেপরোয়া সিএনজি অটোরিক্সার ধাক্কায় তাদের পিতার মাথায় প্রচন্ড আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মৃত্যুর আগে তিনি কাউকে চিনতে পারছিলেন না। দীর্ঘ ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকাল ১০:৪০ মিনিটে আমাদের ছেড়ে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। তাদের পিতার আত্মার শান্তির জন্য পরিবারেরর পক্ষ থেকে সকলের কাছে আশির্বাদ ও দোয়া কামনা করেন।
এদিকে মুন্সীবাজারের পুরাতন ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ এর মৃত্যুতে শোক জানিয়ে রোববার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ব্যবসায়ীরা দুপুর ১ থেকে ২ টা পর্যন্ত সকল দোকানপাঠ বন্ধ রাখার ঘোষণা করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

কমলগঞ্জে সিএনজির ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

Update Time : 11:04:03 am, Saturday, 22 January 2022