11:33 am, Sunday, 16 August 2026

কমলগঞ্জে সুফল প্রকল্পের অংশীজনদের মধ্যে চেক বিতরণ

সাদিকুর রহমান সামু:: কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় অংশীজনদের মধ্যে জীবিকা উন্নয়ন তহবিলের (এলডিএফ) চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বিট অফিসে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম। আদমপুর বিট কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা সিএনআরএস এর প্রতিনিধি মোঃ জাফর আলম ভূইয়া,নজরুল ইসলাম। অনুষ্ঠানে বনের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবিকায়নের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য সুফল প্রকল্পের আওতায় ২৮ জনকে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকা জীবিকা উন্নয়ন তহবিল চেক বিতরণ করা হয়। রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, ‘প্রথম ধাপে ২৮ জনকে মোট ঋণের ৬০ শতাংশ প্রদান করা হয়েছে। ধাপে ধাপে রেঞ্জের সকল বিটে এ ঋণ বিতরণ চলমান থাকবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

মণিপুরী নৃত্যের পাশাপাশি লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য নিয়ে কাজ করে যাচ্ছেন শ্রীমঙ্গলের কেয়া সিনহা 

কমলগঞ্জে সুফল প্রকল্পের অংশীজনদের মধ্যে চেক বিতরণ

Update Time : 12:37:55 pm, Sunday, 29 January 2023