8:57 am, Tuesday, 7 July 2026

কমলগঞ্জ কুরমা চা বাগানে ধারণ করা হবে ইত্যাদি

ডেস্ক রিপোর্ট:: আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি কমলগঞ্জ কুরমা চা বাগানের লেক পাড়ের উন্মুক্ত মাঠে অনুষ্ঠানের পর্ব ধারণ করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে রাত বারোটা পর্যন্ত।

এবারের ইত্যাদি অনুষ্ঠান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেক পাড়ে ধারণ করা হবে। এর জন্য ইত্যাদি কতৃপক্ষকে সহযোগিতা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

আগামী ২৯ ডিসেম্বর টেলিভিশনে প্রচারিত হবে ইত্যাদির মৌলভীবাজার পর্ব। এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে মৌলভীবাজার নিয়ে। অনুষ্ঠানের এই পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। দেখানো হবে সারাদেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিন হাট।

ইত্যাদি অনুষ্ঠানের মৌলভীবাজার পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানী-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকদের জন্য কুইজ পর্ব। সেই সঙ্গে অনুষ্ঠানে দেখানো হবে মৌলভীবাজার জেলার ইতিহাস, ঐতিহ্যকে, তুলে ধরা হবে চা বাগান আর প্রাকৃতিক লীলাভূমি বিধৌত মৌলভীবাজার জেলার নানা বিষয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

কমলগঞ্জ কুরমা চা বাগানে ধারণ করা হবে ইত্যাদি

Update Time : 12:29:06 pm, Monday, 11 December 2023