1:59 pm, Friday, 17 April 2026

করোনাভাইরাসে আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

ডেস্ক রিপোর্ট :: দেশে করোনাভাইরাসে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪৫৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ ৩৪ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম ১২ জন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২৭টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৪ হাজার ১০০টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

করোনাভাইরাসে আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

Update Time : 11:01:15 am, Saturday, 3 April 2021