12:15 am, Thursday, 20 August 2026

করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে ‌‘বহুতলে উঠলেন’ সাইফ

অনলাইন ডেস্ক:করোনা আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দী কারিনা কাপুর। সংক্রমণ রুখতে লোকসমাগম থেকে দূরে থাকছেন। এমন পরিস্থিতিতেও স্ত্রী-র কাছে পৌঁছে গেলেন ‘ছোটে নবাব’ সাইফ আলী খান। এদিকে কোনও বিধিনিষেধও ভাঙলেন না। ভাবছেন এমনটা কীভাবে সম্ভব?

যে বহুতলে কারিনা নিভৃতবাসে রয়েছেন, তার উল্টো দিকের একটি বহুতলে উঠে পড়েন সাইফ। লাল রঙের সাদামাটা টি শার্টে গরম চায়ের কাপ হাতে দূর থেকেই স্ত্রীকে দেখে নিচ্ছিলেন মন ভরে। তাঁকে একপলক দেখতে সাইফের এই আকুলতা লেন্সবন্দী করেছেন কারিনা।সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘এই করোনাকালেও আমরা একে অপরকে এ ভাবেই ভালোবাসছি।’ যখন খুশি নিজস্বী আর ভিডিও কলের যুগে রোদে পুড়ে দাঁড়িয়ে থাকার প্রেম বেশ বিরল বলেই মনে করছেন অনুরাগীরা।শুধু সাইফ নয়, কারিনার মনের খেয়াল রাখছেন তাঁর বন্ধুরাও। অনিল কাপূরের মেয়ে রিয়া কাপূর এবং স্ত্রী সুনীতা কাপূর এক বাক্স চকোলেট পাঠিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে ‌‘বহুতলে উঠলেন’ সাইফ

Update Time : 06:35:37 pm, Thursday, 16 December 2021