12:12 am, Saturday, 22 August 2026

করোনা : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯, সুস্থ ৫০

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৫০ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ৯ জনকে। শুক্রবার  সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৯৯ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩ জন, কমলগঞ্জে ৩ জন এবং রাজনগরে ৩ জন রয়েছেন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৫০ জন করোনা রোগী। এদের মধ্যে ১৫ জন কুলাউড়া, ১২ জন শ্রীমঙ্গলের, বড়লেখায় ৮ জন, কমলগঞ্জে ১৫ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮১১ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮০৩ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

করোনা : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯, সুস্থ ৫০

Update Time : 10:54:50 am, Saturday, 12 February 2022