9:08 am, Wednesday, 24 June 2026

কাবুলে রুশ দূতাবাসে হামলায় আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।

এ হামলায় দুইজন দূতাবাস কর্মীসহ ২৫ জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস (খোরাশান) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে সোমবার ওই হামলা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসে (খোরাশান) এ হামলা চালিয়েছে। খবর ভয়েজ অব আমেরিকার।

গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এ প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।

হামলার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক।

হামলায় বাকি যারা নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

কাবুলে রুশ দূতাবাসে হামলায় আইএসের দায় স্বীকার

Update Time : 10:21:47 am, Tuesday, 6 September 2022