স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর কাশীপুর, দেওয়ানবাড়ী এর বাসিন্দা পলাশ চন্দ্র দাস স্থানীয় প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলার আসামী হয়েছেন। স্থানীয়ভাবে জানা যায়, তার পিতা- গোপাল চন্দ্র দাস একজন বয়োবৃদ্ধ মানুষ। তার ছোট ভাই প্রশান্ত চন্দ্র দাস এখনো বেকার। পলাশ চন্দ্র দাস এর আয় রোজগারে তার পুরো সংসার চলে। পলাশ চন্দ্র দাস এর প্রতিবেশীরা জানান, পলাশ চন্দ্র দাস এর পরিবারের আয়ের উৎস সন্ত্রাসীর চাপে বর্তমানে বন্ধ রয়েছে। তাহার পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে আরো জানা যায়, পলাশ চন্দ্র দাস ও তার ভাই এর বিরুদ্ধে বিগত ২৫/০৮/২০২৪ইং তারিখে ০১ টি মিথ্যা মামলা হয় এবং পরবর্তীতে পলাশ চন্দ্র দাস এর বিরুদ্ধে ২৭/০৮/২০২৪ইং তারিখে আরো ০১ টি মিথ্যা মামলা হয়।
এছাড়াও একটি মহল হইতে তার পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করা হচ্ছে। ০২ টি মিথ্যা মামলা ও হামলার ভয়ে বর্তমানে পলাশ চন্দ্র দাস অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়াও তার ভাই প্রশান্ত চন্দ্র দাস কোথায় আছে তা পরিবারের সদস্যরা জানেন না। তাদের ধারণা প্রশান্ত চন্দ্র দাস-কে অপহরণ করা হয়েছে। পলাশ চন্দ্র দাস ও প্রশান্ত চন্দ্র দাস এর অনুপস্থিতে তাহাদের পরিবার অনেক কষ্টের মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছে।
11:10 pm, Thursday, 17 September 2026
News Title :
কাশীপুরে একমাত্র উপার্জনকারীর অনুপস্থিতিতে এক অসহায় পরিবারের অত্মচিৎকার“
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:03:00 pm, Wednesday, 28 August 2024
- 205 Time View
Tag :
Popular Post
























