11:39 am, Wednesday, 22 April 2026

কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

একই সঙ্গে এসব শহরে মানবিক করিডোর চালু করারও ঘোষণা দেওয়া হয়েছে। এই চারটি শহর হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি।

রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট এমানুেয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় মানবিক করিডোর খোলা হচ্ছে কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

Update Time : 08:12:45 am, Monday, 7 March 2022