কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলার রবিরবাজারে এই প্রথম বারের মত ক্রীড়া ও যুব উন্নয়নের লক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোলবক্স ইন্ডোর এর শুভ উদ্বোধন করে মৌলভীবাজার ২ আসনের কুলাউড়ার সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
৮ মে শুক্রবার বিকেলে পৃথিম পাশা ইউনিয়নের রবিরবাজারে গোলবক্স ইন্ডোর প্রাঙ্গনে পৃথিম পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড: আহমদ উর রহমান চৌধুরী মুরাদের পরিচালনায় ও আহমদ মাহমুদুজ্জামান ডিপুর সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ২ আসনের কুলাউড়ার সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খা,সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর ইসলাম,উদ্যোগতা ডাক্তার রাহাত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগতা সৈয়দ সাবলু,মুহিদ চৌধুরী, ডাক্তার রাহাত,মান্তাইদ জামান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ক্রীড়া প্রেমিক ও স্থানীয় এলাকাবাসী।
কুলাউড়ায় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এলাকার সৈয়দ সাবলু,মুহিদ চৌধুরী, ডাক্তার রাহাত,মান্তাইদ জামান সহ তাহার সহপাঠী কয়েক জনের একত্রিতে এই ইন্ডোর গোলবক্স করার উদ্যোগ গ্রহন করেন।

নিজস্ব প্রতিবেদক 






















