স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর ও ধলিয়া গ্রামের মনু নদীর বেলরতল বাঁধ সংস্কার ও মেরামতে স্বেচ্ছায় কাজ করছেন স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীবৃন্দ। গত ২২ আগষ্ট টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানির কারণে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এমনকি ঝুঁকিপূর্ণ বেলরতল বাঁধ ভাঙার লক্ষণ দেখা দেয়। তাৎক্ষনিক রাত ১:৩০ মিনিটে এলাকার স্থানীয় ইয়াসিন আলী, ফয়জুল হক সহ দ্রæত বাঁধে এসে বস্তা দিয়ে বাঁধের সুড়ঙ্গ বন্ধ করার চেষ্টা করে। পরে সাবেক ইউপি সদস্য মো. আব্বাছ আলী, উম্মর আলী, জুম্মা আহমদ সহ আরো অনেকেই ঝুঁকিপূর্ণ এই বাঁধকে রক্ষা করতে সারা রাতব্যাপী কাজ করেছেন। স্থানীয় এলাকায় প্রায় চার হাজার মানুষের বসবাস। অত্র ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস। যদি এই বাঁধ ভাঙন দেখা দিতো তাহলে কুলাউড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতো। অসহায় হয়ে পড়তো হাজার হাজার মানুষ। বিগত ২০০৪ সালে বেলরতল বাঁধে ভাঙন দেখা দেয়। যার ফলে কুলাউড়া উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েন কৃষকরা। এইসব অসহায় মানুষদের পানি বন্দি থেকে বাঁচানোর জন্য রাতভর এই ঝুঁকিপূর্ণ বাঁধকে বস্তা দিয়ে সংস্কার করে স্থানীয় এলাকাবাসী। ২৬ আগষ্ট সরেজমিন গিয়ে দেখা যায়, ভারত থেকে আসা মনু নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার মের জন্য স্বেচ্ছায় কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষক বৃন্দ সকাল ১০ ঘটিকায় এসে বস্তা ও মাটি দিয়ে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত বাঁধ সংস্কার কাজ করছেন। বিশেষ করে স্থানীয় এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সবাই একত্রিত হয়ে ঝুঁকিপূর্ণ বাঁধের সংস্কার ও মেরামতের কাজ করতে শিক্ষার্থীদের কে সহযোগিতা করছেন। এ সময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান,পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ,কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন,মাজহারুল ইসলাম,আব্দুল মালিক,প্রভাষক গোলাপ মিয়া,সৈয়দ আতিকুজ্জামান, প্রদর্শক সমরেশ দাস,কম্পিউটার শিক্ষক তুফায়েল বেগ, সমাজ সেবক সাবেক ইউ পি সদস্য আব্বাছ আলী,আবু মুহাম্মদ নাসির,আব্দুল গফফার কায়ছুল,সামাদ আলম চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, মনু মডেল কলেজের শিক্ষক ও সমাজ সেবক ফয়জুল হক,সমাজ সেবক ও ছাত্রনেতা জুম্মা আহমদ, শিক্ষার্থী জুয়েল আহমদ সহ কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন।
বাঁধ সংস্কার মেরামতের কাজের জন্য স্বেচ্ছায় এক লক্ষ টাকা প্রদান করেন কানিকিয়ারী গ্রামের সন্তান ডাঃ মনিরুল ইসলাম সোহাগ। সংস্কার কাজের শিক্ষার্থী সহ সকলকে দুপুরের আপ্যায়ন করান যুক্তরাষ্ট্র প্রবাসী বাবু নন্দলাল, সৌদি প্রবাসী আবু সুফিয়ান প্রমুখ। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্বাছ আলী বলেন, ২২ আগষ্ট রাত থেকে আমরা স্থানীয় লোকজন নিয়ে বেলরতল এই ঝুঁকিপূর্ণ বাঁধকে মেরামত করে যাচ্ছি। যাতে ভাঙ্গন দেখা না দেয়। এলাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি এবং এই ভয়াবহ বন্যা থেকে এখন পর্যন্ত রক্ষা পেয়েছি। চিরস্থায়ী রক্ষার্থে বাঁধে সংস্কারের প্রয়োজন। বøক ও বস্তার প্রয়োজন। তাই আমরা এই বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। এ বিষয়ে লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আতাউর রহমান বলেন মানুষের সেবা করা আমাদের দায়িত্ব।মনু নদীর ঝুকিপূর্ণ বাধ মেরামত কাজে অংশ নিতে আমার কলেজের শিক্ষার ও শিক্ষক সহ সবাই কে নিয়ে আজ বেলেরতল স্থানে মেরামত কাজে অংশ নিয়েছি এতে আমরা খুবি আনন্দিত ও গর্বিত যে আমার কলেজের শিক্ষার্থীরা এই সেবায় নিয়জিত হওয়ায়,তারা বিভিন্ন সংগঠন নামে দিন রাত বন্যার্ত মানুষের সেবায় নিয়জিত আছে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কাজ করছে তাদের কে আমার কলেজ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।আসুন আমরা সবাই একত্রিত হয়ে বন্যার্ত মানুষের পাশে থাকি সেবায় থাকি সবাই কে ধন্যবাদ।
6:55 am, Sunday, 18 October 2026
News Title :
কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ মনু নদীর বেলরতল বাঁধ মেরামতে লংলা কলেজ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:17:58 am, Monday, 26 August 2024
- 620 Time View
Tag :
Popular Post



























