কুলাউড়া প্রতিনিধি :- কুলাউড়া উপজেলায় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের জন্য ২০২৫–২৬ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) কুলাউড়া উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার প্রণেশ চন্দ্র বর্মার পরিচালনায় কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মো : মহি উদ্দিনের সভাপতিত্বে কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর উপস্থিতিতে এতিমখানাগুলোর প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিক ভাবে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা এতিমদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,এতিমখানাগুলোর উন্নয়ন ও শিশুদের সুষ্ঠু লালন-পালনে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এতিমখানার পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 





















