7:06 pm, Saturday, 25 April 2026

কুলাউড়ায় রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো নারীর হাত-পা ও মাথা

মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ।

নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী। প্রায় মাসখানেক আগে তাদের বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজারে ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশা – নিরব ভোমিকায় স্থানীয় প্রশাসন

কুলাউড়ায় রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো নারীর হাত-পা ও মাথা

Update Time : 11:26:58 am, Saturday, 25 May 2024