9:29 am, Saturday, 10 October 2026

কুলাউড়া রক্ত পরীক্ষার সময় প্রাণ গেল নিউমোনিয়া আক্রান্ত শিশুর

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস), যার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভাটেরায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে শনিবার রাত ৭ টার দিকে সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান অভিভাবকরা। এসময় 

নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাস বয়সী এই শিশুর রক্তের নমুনা সংগ্রহের সময় কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়।

পরবর্তীতে দ্রুত এই শিশুকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সরেজমিন ঘটনার খবর পেয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন এই প্রতিবেদককে। 

মৃত শিশুর পিতা রিপন সিদ্দিকী বলেন, তিন মাস বয়সী পুত্র রিহান গত সপ্তাহদিন থেকে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান শিশুকে। ভর্তির পর থেকে ক্যানুলার মাধ্যমে ইনজেকশন ও চিকিৎসা চলছিল। ডাক্তারের পরামর্শে এক্স-রে ও সিবিসি পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে যাই। এক্স-রে পরীক্ষার পর সিবিসি জন্য রক্তের নমুনা সংগ্রহের সময় শিশু কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়।

ডায়াগনস্টিক সেন্টারের লোকজন শিশুর হাত থেকে রক্ত নিতে না পেরে পায়ে নিতে গেলে বাচ্চা কান্নাকাটি করে অবশ হয়ে যায়। এসময় পূণরায় তাকে সরকারি হাসপাতালের চিকিৎসক এর কাছে নিয়ে আসি।

তিনি আরো বলেন, হাসপাতাল থেকে পরীক্ষার জন্য যাওয়ার সময় শিশুটি স্বাভাবিক ছিল। তাজমহল ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের অবহেলা জনিত কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এবিষয়ে তিনি থানায় অভিযোগ দিবেন।

কুলাউড়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: জেরিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। হাসপাতালে বাইরে রোগীর স্বজনরা কিছু পরীক্ষা করাতে যান। সন্ধ্যায় অবশ অবস্থায় শিশুকে পূনরায় হাসপাতালে নিয়ে আসলে পালস না পেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই।

এবিষয়ে কুলাউড়া তাজমহল ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজারের সাথে মোবাইলে কলে করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাত ৯ পর্যন্ত রোগীর স্বজন ও বিক্ষিপ্ত জনতা তাজমহল ডায়াগনস্টিক সেন্টার অবরোধ করে রাখেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে জাতীয়দাবাচ্যাম্পিয়নশীপ আঞ্চলিকজোনএর উদ্ভোধন

কুলাউড়া রক্ত পরীক্ষার সময় প্রাণ গেল নিউমোনিয়া আক্রান্ত শিশুর

Update Time : 05:25:09 pm, Saturday, 4 April 2026