12:48 am, Saturday, 22 August 2026

কুলাউড়ায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া থানা পুলিশের অভিযানে টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে পৃথিমপাশা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জুয়াড় আসর থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ও এএসআই নিপ্রেশ চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের ফখরুল ইসলাম এর বসত বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় রাজনগর এলাকার জুয়াড়ি মুরাদ মীর (২৫), সালাম মিয়া (২৫), শহীদ আলী (৩৫) ও দুলাল মিয়া (৩২), কানাইটিকর এলাকার আপ্তাব আলী (৩৫) ও শাহিন মিয়া ওরফে বলাই (৩৪) এবং মনরাজ এলাকার জায়েদ আহমদ শিবলু (২২) সহ ৭ জুয়াড়িকে আটক করে।

পরে পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার ৫১ টি তাস ও নগদ ১০ হাজার ৮শত ৪০ টাকা উদ্ধার করে জব্দ করে।

ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

কুলাউড়ায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

Update Time : 11:43:37 am, Friday, 28 January 2022