9:57 pm, Wednesday, 19 August 2026

কুয়াকাটায় পর্যটকদের ঢল

ডেস্ক রিপোর্ট :: বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারও পর্যটক। জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল থেকেই পর্যটকদের আগমন ঘটতে শুরু করে সমুদ্রকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটায়।

আগত এসব পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষা মৌসুমে পর্যটকের এমন ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।

এদিকে আগে থেকেই বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের সঙ্গে থানা পুলিশের তৎপরতারও রয়েছে চোখে পড়ার মতো।

এদিকে সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙন দেওয়া সৈকত রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন পর্যটকরা।

কুয়াকাটার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আজ শুক্রবার (১৯ আগস্ট) বেশি পর্যটকের আগমন ঘটেছে। আমাদের অধিকাংশ হোটেল মোটেল বুকিং রয়েছে। বর্ষা মৌসুমে এত বেশি পর্যটকের আগমন আগে কখনো হয়নি।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, বিগত দিনের তুলনায় কুয়াকাটায় বেশি পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তা দিতে বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া আমাদের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

কুয়াকাটায় পর্যটকদের ঢল

Update Time : 07:44:04 am, Friday, 19 August 2022