6:50 am, Sunday, 18 October 2026

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। শনিবার কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তালেবানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তালেবান প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র আফগান জনগণকে করোনার টিকা দেবে বলেও জানান আমির খান মুত্তাকি।

এ তালেবান নেতা বলেন, আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক এবং কিছু সংখ্যক আফগান নাগরিকের নিরাপদে দেশ ছাড়ার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে আফগানিস্তানের বৈধ শাসকগোষ্ঠী হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করে তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। ২০ বছর পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

Tag :
About Author Information

Sirajul Islam

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান তালেবানের

Update Time : 07:49:37 am, Sunday, 10 October 2021