3:26 pm, Thursday, 23 April 2026

কৈলাশটিলা কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলা-৭ নম্বর কূপে দিনে প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২ মে) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা-৭নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লাখ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি, অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মে’র মধ্যে কৈলাশটিলার ৭নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো।

নসরুল হামিদ জানান, আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের ওপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন।

বঙ্গবন্ধুর কেনা পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

কৈলাশটিলা কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার: জ্বালানি প্রতিমন্ত্রী

Update Time : 08:56:16 am, Monday, 2 May 2022