ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।
ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
12:51 am, Wednesday, 22 April 2026
News Title :
কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট নেই প্রধানমন্ত্রীর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:35:15 am, Saturday, 18 February 2023
- 485 Time View
Tag :
Popular Post

























