স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ৫৮জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও ২৫০ জন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক 























