ডেস্ক রিপোর্ট :: কুষ্টিয়ার খোকসায় সড়ক দূর্ঘটনায় আপন দুই বোনসহ ৪ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সকাল ৭টা ১৫ মিনিটে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু, শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও তার বোন মারিয়া (১২), হানিফের মেয়ে মিম খাতুন (১২) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। এই ঘটনায় ফাতেমা নামের আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ফাতেমা একই গ্রামের আনারুলের মেয়ে।
কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া –- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও জুথি নামের আরো দুইজন মারা যায়। বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মারিয়ার মৃত্যু হয়।
এই দূর্ঘনার প্রতিবাদে কুষ্টিয়া –- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে সড়কের দুই পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
5:32 am, Saturday, 24 October 2026
News Title :
খোকসায় মাইক্রোবাস চাপায় ৪ শিশু শিক্ষার্থী নিহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:50:02 am, Sunday, 29 September 2024
- 322 Time View
Tag :
Popular Post























