3:52 am, Sunday, 7 June 2026

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি স্থাপনায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। রবিবার সকালে অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই ট্ইুট বার্তায় লিখেন, আমাদের যুদ্ধবিমান একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। যেখানে রকেট তৈরি করে হামাস।

গাজার দক্ষিণাঞ্চলে একটি টানেলকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানান তিনি। তবে বোমা হামলায় গাজার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে রকেট ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বোমা হামলার জবাবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধ হয় হামাসের। এতে আড়াই শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। ফলে উপত্যকায় মানবিক পরিস্থিতির ভয়াবহ দেখা দেয়। মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয়পক্ষ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ

Update Time : 07:51:17 am, Sunday, 4 December 2022