4:56 pm, Monday, 10 August 2026

গুঞ্জনের অবসান, সামান্থা বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি’

বিনোদন ডেস্ক :: গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই শোনা যায়- মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে রাজ-সামান্থা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অবশেষে মা হতে যাওয়ার খবরে সিলমোহর দিলেন।

পাশাপাশি অভিনয় থেকে বিরতিতে যাওয়ার কথাও জানালেন এই অভিনেত্রী।
বুধবার (২৪ জুন) হায়দরাবাদে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন সামান্থা।

এসময় অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, দুঃখিত বন্ধুরা, ছোট আরো একটি বিরতি; তারপর আমি ফিরে আসব। আমি জানি, আমাকে এখন মাতৃত্বকালীন ছুটি নিতে হবে।
কিন্তু আমি খুব খুশি।
এ সময় সামান্থার পাশেই ছিলেন তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু, পরিচালক বিভি নন্দিনী রেড্ডি, শ্রীমুখী, শ্রীনিবাস গাভিরেড্ডি।

এর আগে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করে ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে ৩৯ বছর বয়সী সামান্থা চলতি বছরের শেষ নাগাদ সন্তানের মুখ দেখবেন।

এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।

দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন সামান্থা-রাজ। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

গুঞ্জনের অবসান, সামান্থা বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি’

Update Time : 09:51:48 am, Thursday, 25 June 2026