ডেস্ক রিপোট:ভারতের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষার্থী মারা গেছে। জালুকবাড়ি এলাকায় রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষর্থী বলে জানা গেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় বর্ষের ১০ শিক্ষার্থী একটি গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়েছিল। পরে তাদের দ্রুতগামী গাড়িটি একটি রাস্তার বিভাজককে ধাক্কা দেয় এবং তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
তিনি বলেন, সাত শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার থুবে প্রতীক বিজয় কুমার ফোনে এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন।
থুবে প্রতীক বিজয় কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে মৃত ব্যক্তিরা শিক্ষার্থী। ঘটনাটি জালুকবাড়ি এলাকায় ঘটেছে’।

নিজস্ব প্রতিবেদক 



























