12:35 am, Wednesday, 22 April 2026

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট : প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আ. খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিল। নিহতদের স্বজনরা জানিয়েছেন তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন। নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৫ জন নিহত

Update Time : 04:10:32 am, Wednesday, 23 February 2022