9:07 am, Monday, 24 August 2026

চা বাগান ম্যানেজারদের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা । রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ”পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।” এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে  পুলিশ সুপার  আলোচনা করেন। এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের ও সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ

চা বাগান ম্যানেজারদের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা

Update Time : 11:59:09 am, Sunday, 22 September 2024