8:49 pm, Monday, 27 July 2026

চা শ্রমিক ও শ্রমিক সন্তানদের মামাঝে ঝে শিক্ষা বৃত্তি ও অনুদান বিতরণ

ডেস্ক রিপোর্ট::দেশের চা বাগানের শ্রমিক এবং শ্রমিক সন্তানদের মাঝে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল নামক দুইটি ট্রাস্ট তহবিল হতে সর্বমোট ২৭ লাখ ৪৪ হাজার ৪৫০ টাকা শিক্ষা সহায়তা বৃত্তি ও অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড।

চা বোর্ড সূত্র জানায়, শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক হতে স্নাতক পর্যায়ের ২ হাজার ৪৭১ জন মেধাবী শিক্ষার্থীকে এ বছর বৃত্তি দেয়া হয়েছে। এছাড়াও ৩৫ জন চা শ্রমিক কন্যার বিবাহ এবং ৩৪ জন চা শ্রমিককে অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) মৌলভীবাজারের সোনারুপা চা বাগানে শিক্ষাবৃত্তি ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলে অবস্থিত প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর পরিচালক ড. একেএম রফিকুল হক এসব কথা জানান।

তিনি আরও জানান, ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই বাছাইপূর্বক ৯৩ টি বাগানের ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মেধাবী শ্রমিক পোষ্যদের শিক্ষা ট্রাস্ট তহবিল হতে এ বছর বৃত্তি দেয়া হয়েছে। এছাড়া এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের চা শ্রমিক সন্তানদের এবং চা শ্রমিকদের মাঝে এ বছর কল্যাণ তহবিল হতে সর্বমোট ৫৯টি চা বাগানে শিক্ষা বৃত্তি ও অনুদান প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বাগানগুলোতে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুদানের প্রেক্ষিতে চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্ট গঠনের শুরু থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৫৪০ জন শ্রমিক সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ডুয়েল লেট্রিন, পতাকা স্তম্ভ নির্মাণ, শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ কোর্স এবং বিদ্যালয়ে শিক্ষা উপকরন, খেলাধুলা সামগ্রীও ট্রাস্ট হতে বিতরণ করা হয়।

প্রকল্প উন্নয়ন ইউনিট সুত্র জানায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল হতে এখন পর্যন্ত ৩ হাজার ৫৮৪ জন শ্রমিক সন্তানকে শিক্ষা সহায়তা বৃত্তি, ৬৮৮ জন শ্রমিকের কন্যার জন্য বিবাহ অনুদান এবং ৯৭৯ জন শ্রমিককে বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে পিডিইউ-এর সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, ধামাই চা বাগানের উপ-মহাব্যবস্থাপক শেখ কাজল মাহমুদ, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক মোঃ নাহীদ ফেরদৌস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চা শ্রমিক ও শ্রমিক সন্তানদের মামাঝে ঝে শিক্ষা বৃত্তি ও অনুদান বিতরণ

Update Time : 11:08:32 am, Sunday, 15 October 2023