9:36 pm, Tuesday, 21 April 2026

চিরুনি অভিযানে নিয়ন্ত্রণে আসবে মশা : মেয়র তাপসের

ড্স্কে রিপোর্ট :: চিরুনি অভিযানে এডিস মশা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বুধবার (৪ আগস্ট) খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো আছে, আমরা তাদের বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি, যেন তারা সেগুলো পরিষ্কার করেন। আপনার লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম এখানে মশার লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক। আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তারপরও আমরা কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারব।

যেখানেই সরকারি আবাসন সেখানেই নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও আমরা দায়িত্বহীনতা ও উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই দায়িত্বশীলভাবে কাজ করি তাহলে এটার বিস্তার এতদূর হতে পারে না। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দীর্ঘ মেয়াদে যদি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবার দায়িত্বশীলতা-সচেতনতা অত্যন্ত জরুরি।

এর আগে তিনি টিটি পাড়া পাম্প স্টেশন সংলগ্ন মান্ডা খালে বৃক্ষরোপণ করেন। পরে মেয়র মতিঝিল টি অ্যান্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

চিরুনি অভিযানে নিয়ন্ত্রণে আসবে মশা : মেয়র তাপসের

Update Time : 12:06:19 pm, Wednesday, 4 August 2021