ডেস্ক রিপোর্ট : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন আর গৎবাঁধা কাজ করেন না তিনি। গল্প পছন্দ হলে তবেই নেন অভিনয়ের সিদ্ধান্ত। এবারের ঈদে তার পাঁচটি কনটেন্ট প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি ওয়েব ফিল্মও আছে।
এবারের ঈদে প্রকাশ পাওয়া কাজগুলো নিয়ে তিশা বলেন, ‘একটি বিষয় খেয়াল করলাম। আমার যারা দর্শক আছেন, তারা সবসময়ই আমার করা নারীকেন্দ্রিক কাজগুলো বেশি পছন্দ করেন।
এমন গল্পের জন্য তারা অপেক্ষাও করেন, যা আমাকে আনন্দিত করে। তাদের মতো অনুসারী পেয়ে আমি সত্যি গর্বিত। এবারের ঈদে পাঁচটি কনটেন্ট করেছি, তার মধ্যে দুটি নারীকেন্দ্রিক গল্প নির্মিত।
এ কাজগুলো নিয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়ে প্রশংসা করেছেন। তাদের এমন ভালোবাসার কারণে ভবিষ্যতে কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য উৎসাহ দিয়েছে।’
এ সময় কাজ কম ও নারীকেন্দ্রিক গল্প নিয়েও কথা বলেন তিশা। জানান এখন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তিনি। যার জন্য কাজ কম হোক; কিন্তু ভালো হোক, সেটাই তার উদ্দেশ্য।
এ নিয়ে তিশা বলেন, ‘আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। ঈদেও সেই সংখ্যা সীমিত থাকে। কারণ চ্যালেঞ্জিং চরিত্র এবং ভালো গল্প ছাড়া এখন আর কাজ করি না।
এবারের ঈদে আমার করা ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’ ও ‘সিক্রেট অব শিউলি’ দর্শকের কাছে আলাদা করে প্রশংসিত হয়েছে। তাই এখন থেকে কাজ কম হলেও কোয়ালিটি ভালো করাই আমার প্রধান উদ্দেশ্য।’
10:10 am, Wednesday, 16 September 2026
News Title :
চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তানজিন তিশা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:20:32 am, Tuesday, 17 June 2025
- 234 Time View
Tag :
Popular Post






























