কুলাউড়া প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার স্কুল চৌমুহনী পয়েন্টে গতকাল দুপুর দুই ঘটিকায় স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মী ও ক্যাডার হামলা করেছে এক ছাত্রদল নেতার উপর। হামলার সময় আশপাশের ব্যবসায়ী ও পথিক লোকজন এগিয়ে আসায় আহত ছাত্রদল নেতা প্রাণে রক্ষা পান। খবর নিয়ে জানা যায় ছাত্রলীগ নেতাকর্মীর হামলায় আহত ছাত্রদল নেতা শেখ নজরুল ইসলাম এর বাড়ি স্থানীয় কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউপির রাউৎগাঁও উত্তর (একরাম নগর) গ্রামে। তিনি উক্ত গ্রামের শেখ চুনু মিয়ার ছেলে। শেখ নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১নং বরমচাল ইউপি শাখার সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে সিলেট মহানগর শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শেখ নজরুল ইসলাম সিলেট মহানগর সহ স্থানীয় এলাকার ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারনে স্থানীয় এলাকার ক্ষমতাশীন দলের ছাত্রলীগের নেতাকর্মী ও ক্যাডার ক্ষুব্ধ হয়ে দীর্ঘদিন যাবত শেখ নজরুল ইসলামের উপর হামলার সুযোগ খুজতেছে। আর গতকাল কুলাউড়া শহর থেকে বাড়ি যাওয়ার পথে কুলাউড়া পৌরসভাধীন স্কুল চৌমুহনী পয়েন্টে একা পেয়ে সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও ক্যাডার ৬/৭ জন মিলে শেখ নজরুল ইসলাম এর পথরোধ করে তাকে ঘেরাউ আক্রমন করে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। হামলার সময় আশপাশের ব্যবসায়ী ও পথিক লোকজন এগিয়ে আসে হামলাকারীদের বাঁধা দিলে ছাত্রলীগের নেতাকর্মী ও ক্যাডার সুযোগমত শেখ নজরুল ইসলাম কে পাইলে প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি দিয়া দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে, তাই আহত ছাত্রদল নেতা শেখ নজরুল ইসলাম প্রাণে রক্ষা পান। হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মী ও ক্যাডাররা চলে যাওয়ার পর আশপাশের আগত ব্যবসায়ী ও পথিক লোকজন আহত ছাত্রনেতা শেখ নজরুল ইসলাম কে ঘটনাস্থল হইতে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন এবং তিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
11:05 pm, Wednesday, 8 July 2026
News Title :
ছাত্রলীগ নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা শেখ নজরুল ইসলাম আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:19:44 pm, Tuesday, 6 March 2018
- 511 Time View
Tag :
Popular Post


























