ডেস্ক রিপোর্ট : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কর্মীসভা সংগঠনের জেলা কার্যালয় ৩০ জুন বেলা ১২টায় জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ৈ এবং আরও উপস্থিত ছিলেন বাসদ নেতা উজ্জ্বল রায়।
কর্মীসভায় প্রধান আলোচকের বক্তব্যে মুক্তা বাড়ৈ বলেন, “শিক্ষাকে শাসকরা ভয়ের দৃষ্টিতে দেখে। বুর্জোয়া শাসন ব্যবস্থায় শিক্ষার গণতান্ত্রিক অধিকার আজকের সময়ে এসে অনুপস্থিত। শিক্ষাকে শাসকরা পণ্য বস্তুতে রূপান্তর করেছে। যেখানে দেখা যায় প্রাথমিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৭০% দ্বাদশে উঠতে উঠতেই ঝরে যায়। প্রতিনিয়ত বেতন ফি বৃদ্ধির ফলে যে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া চলছে, তার ফলাফল সবার জন্য শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষাকে টাকার সামর্থ্যের মধ্যে নিয়ে ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি বাস্তবায়ন করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পাল্টা স্লোগান দেই ‘টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না’ এবং শিক্ষার ব্যয়ভারের প্রশ্নে ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে’। প্রতিবছর বাজেটের আকার বড়ো হয় কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে না। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বৃদ্ধি পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। শিক্ষার রাষ্ট্রীয়করণের বিপরীতে শিক্ষা ব্যবস্থাকে সরকার বেসরকারিকরণে ছেড়ে দিচ্ছে।
প্রতিনিয়ত নারী ও শিশুর উপর অমানবিক নির্যাতন হচ্ছে এবং গত কয়েকদিন আগে লক্ষ্মীপুর জেলায় মা ও ৩ মেয়েকে ঘরের ভিতর হত্যা করা হলো তার আগে শিশু রামিসা হত্যায় জাতি স্তম্ভিত হলো। তাছাড়া অন্যায় অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সাথে একটি অসম এবং বলতে গেলে দাসত্বমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলেন। এই চুক্তির ফলে বাংলাদেশকে দেশের স্বার্থের থেকেও আমেরিকার স্বার্থকে প্রধান্য দিতে হবে। এই চুক্তি বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত সারাদেশে আমাদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে এবং আগামী ২রা আগস্ট কেন্দ্রীয় উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং মৌলভীবাজার আগামী ১২ জুলাই এই চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সকলক কর্মী সংগঠক সদস্যদের উপস্থিত থেকে এই কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে শক্তিশালী করা এবং ভোগের রাজনীতির বিপরীতে ত্যাগের রাজনৈতিক শক্তিকে বিকশিত করতে হবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
11:27 pm, Thursday, 2 July 2026
News Title :
ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতির উপস্থিতে মৌলভীবাজারে সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:26:52 am, Tuesday, 30 June 2026
- 79 Time View
Tag :
Popular Post























