6:41 pm, Friday, 22 May 2026

ছেলে সন্তানের বাবা হলেন বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

কোহলি লিখেছেন, আপনাদের সকলকে খুশির সঙ্গে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পরিবারে একজন পুত্র সন্তানের আগমন ঘটেছে। যার নাম রাখা হয়েছে অকায়। আপনাদের সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছি। আমরা অনুরোধ করছি, আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।

গত কয়েকমাস ধরেই গুঞ্জন ছিল আনুশকার মা হওয়ার। সেই গুঞ্জন আরও ডালপালা মেলে যখন ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটি নেন কোহলি।

অন্তঃসত্ত্বাকালীন পুরো সময়টুকুই নিজেদের গোপনীয়তা বজায় রেখেছেন এই দম্পতি। এমনকি সন্তান হওয়ার সুখবরও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ৫ দিন পরে। তবুও ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন তারকা জুটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভালোবেসে বিয়ে করেন কোহলি-আনুশকা। এরপর ২০২১ সালে প্রথম সন্তানের বাবা-মা হন এই দম্পতি। তাদের কন্যা সন্তানের নাম রাখা হয় ভামিকা। প্রায় তিন বছরের মাথায় দু’জনের সংসার আলো করে আসল দ্বিতীয় পুত্র সন্তান।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ছেলে সন্তানের বাবা হলেন বিরাট কোহলি

Update Time : 07:24:19 am, Wednesday, 21 February 2024