3:11 am, Friday, 21 August 2026

জমি চাষ না করলেও খাস নয় : মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক::কারও ব্যক্তিগত জমি চাষ না করলেই তা খাস করা হবে-এটি সম্পূর্ণ গুজব। এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই বলে সাফ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন, সম্প্রতি বেশ কিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে, যেসব জমিতে চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে। গতকাল অনুষ্ঠিত কমিশনারদের সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূমি সচিব উপস্থিত ছিলেন। সেখানে আমরা ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি কারো জমি চাষ করলো না, আর আমি খাস করবো, এ রকম কোনো পদ্ধতি নেই। খাস করার একটা আলাদা পদ্ধতি রয়েছে।

জমিতে চাষ করে না আর এটা খাস করে ফেলবে এই রকম কোনো প্রভিশন নেই। এটা একটা গুজব চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

যদি দুই এক জায়গায় কোথাও কেউ করেও থাকে তাহলে এরইমধ্যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেন কেউ এই ধরনের কোনো ব্যবস্থা না নেয়। কোনো জমি খাস করার দরকার হলে প্রয়োজনীয় সব ধরনের নিয়ম মেনে করতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, ব্যক্তিমালিকানাধীন জমি কেউ চাষ করলো না এক বছর, দুই বছর বা তিন বছর এতে খাস করার কোনো সিস্টেম নেই। এটা একটা গুজব। এটা কান্ডইলি সবাইকে একটু জানাতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

জমি চাষ না করলেও খাস নয় : মন্ত্রিপরিষদ সচিব

Update Time : 11:02:26 am, Monday, 14 November 2022