8:41 am, Thursday, 25 June 2026

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট :: জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী শোকবার্তায় জানান, মহান স্বাধীনতাযুদ্ধ, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর মতো একজন মহিয়সী নারী ও রাজনৈতিক নেতার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১১ সেপ্টেম্বর ২০২২ রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Update Time : 11:57:12 am, Monday, 12 September 2022