8:44 am, Monday, 24 August 2026

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর এক মিনিট নীরবতা পালন করেন।

পরে স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৫০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে রাষ্ট্রপতির বহর।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতির আগমনে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। রাষ্ট্রপতি ১১টা ৩৫ মিনিটে প্রবেশ করে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা প্রতি জানান। পরে ঢাকার উদ্দেশ রওনা হন।

এর আগে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি।

সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খানসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

Update Time : 07:54:12 am, Tuesday, 25 April 2023