5:00 pm, Wednesday, 13 May 2026

জুড়ীতে জাহাঙ্গীর কবির নানকের খোঁজে সীমান্তে পাহারা, তল্লাশী

জুড়ী সংবাদদাতা :  মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ী উপজেলাজুড়ে তল্লাশী অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হতে শুরু তিনি জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাবার পরিকল্পণা করছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এসময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।

স্থানীয় বাসীন্দারা  বলেন, দুপুরে আমারা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্স এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হবার পর আমরা সেখানে খোঁজ নেই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি জানান, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশী করছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। তবে বাসার মালিক সাজিদ জানিয়েছেন, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। যিনি আসছেন তিনি আমার (সাজিদের) মামা শশুর হন। ওনার নাম জাহাঙ্গীর থাকায় মানুষ ভুল করে এটা বলছে যে তিনি জাহাঙ্গীর কবির নানক।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভূয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

জুড়ীতে জাহাঙ্গীর কবির নানকের খোঁজে সীমান্তে পাহারা, তল্লাশী

Update Time : 02:54:25 pm, Monday, 16 September 2024