5:07 am, Friday, 17 July 2026

জুড়ীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি::কলা গাছের ভেলায় চড়তে গিয়ে জুড়ীর দুই শিশু পানিতে পড়ে মৃত্যুবরন করেছেন। তাদের বাড়ি সদর জায়ফর নগর ইউনিয়নে।তাদের মধ্যে একজন কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র অপরজন একই বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। জানা যায়, সোমবার বিকালে মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে রানা মিয়া (১০) ও পাশ্ববর্তী গুচ্ছগ্রামের ফারুক মিয়ার ছেলে রানা (৯) বাড়ির পাশে বন্যার পানিতে কলা গাছের গাছ দিয়ে তৈরী ভেলা চড়তে যান।এ সময় ক্ষেতের জমিতে থাকা মাছের গর্তে পড়ে গেলে প্রতিবেশিরা উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুড়ীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

Update Time : 11:42:34 am, Tuesday, 11 June 2024