স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে জুড়ী উপজেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন নেতৃবৃন্দ । ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় নাসির উদ্দিন মিঠু বলেন,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মানুষ যতদিন ঘরে ফিরে না যাবে ততদিন আমরা তাদের পাশে থাকবো। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান, সাধারন সম্পাদক হাবিবুর রহমান আসকর, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মো লিয়াকত আলী, সহ সভাপতি, হাজী আবদুল কাইয়ুম, এম এ মোহাইমিন শামীম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জুবেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, বিএনপি নেতা কামরজ্জামান, খুরশেদ আলম, ছামছু মিয়া, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সবুরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
3:43 am, Saturday, 17 October 2026
News Title :
জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:29:52 am, Saturday, 24 August 2024
- 308 Time View
Tag :
Popular Post


























