স্টাফ রিপোটার: মৌলভীবাজার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামানকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন শাখারর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ৯জুন স্বারক নং সা/বা/জা/ছা, দ/২২-১৯/২৮স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাগরনাল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে একাধিক ছবি প্রকাশ ও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ায় এবং বিষয়টি তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ প্রেক্ষিতে গত ১০মে তাকে লিখিত কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ৩ দিনের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হন। ফলে উপজেলা ছাত্রদলের নির্দেশক্রমে এবং সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক বদরুজ্জামানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাগরনাল ইউনিয়ন শাখার সকল সাংগঠনিক পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এছাড়াও, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় পরিচয়ে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক, কার্যক্রম বা যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এবিষয়ে বদরুজ্জামানের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।
12:12 pm, Friday, 16 October 2026
News Title :
জুরি উপজেলার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ী বহিষ্কার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:49:00 am, Wednesday, 10 June 2026
- 95 Time View
Tag :
Popular Post



























