ডেস্ক রিপোর্ট : জুলাই বিপ্লবে আহতরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের।
আহত ও শহীদ পরিবারের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।
এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের আহতরা দিনভর বিক্ষোভ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান। কিন্তু সরকারের কোনো উপদেষ্টা তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। শেষ পর্যন্ত গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাদের বুঝিয়ে হাসপাতালে ফেরত পাঠান।
9:04 pm, Thursday, 27 August 2026
News Title :
জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:49:28 am, Monday, 17 February 2025
- 236 Time View
Tag :
Popular Post
























