জুড়ি প্রতিনিধি: জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামে জুবরান আহমেদ জুয়েল নামে জনৈক এলডিপি কর্মীর পিতা কে সন্ত্রাসী কর্তৃক মারপিটের সংবাদ পাওয়া গেছে। জানা গেছে যে পূর্ব জুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা পূর্ব শত্রæতার জেরে গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) প্রবাসী জুবরান আহেমদ জুয়েল এর বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে জুয়েলের বাবা জানান যে “সন্ধ্যা ০৭ ঘটিকার দিকে আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিনের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী আমার বাড়িতে এসে আমার ছেলের খোজ করে তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাদের থামাতে গেলে তারা আমাকে আক্রমণ করে কিল-ঘুষি মারতে থাকে। সন্ত্রাসীদের আটকাতে প্রতিবেশী সাইফুর মিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কিল ঘুষি মারা শুরু করে। ফলে প্রভাবশালী আওয়ামীলীগের সন্ত্রাসীদের ভয়ে আর কেউই এগিয়ে আসে নাই, সবাই দূরে দাড়িয়ে ছিল। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার ছেলের থেকে ০১ (এক) মাসের মধ্যে ১০ লক্ষ টাকা চাঁদা নিয়ে তাদের দেওয়ার জন্য হুমকি দিয়ে চলে যায়। আমি ০২দিন জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলাম। অপর প্রতিবেশী তাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানান যে জুবরান আহ মেদ জুয়েল এলডিপির সক্রিয় কর্মী ছিল। তার সামাজিক কর্মকান্ড এলাকার সাধারণ মানুষ খুবই পছন্দ করতো। বিপদে আপদে সকলকেই সে সহায়তা করতো। ফলে দেশের বড় রাজনৈতিক দল আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে শত্রæ হিসাবে ভাবতে শুরু করে এবং তার ক্ষতি করতে চেষ্টা করতে থাকে। এর আগে বহুবার তাকে আক্রমণ করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের নির্যাতনের কারণেই সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সে প্রবাসে গেছে জানার পর সন্ত্রাসীরা তার পরিবা রের সদস্যদের কাছে বিশাল অঙ্কের টাকা চাঁদা দাবী করছে। সন্ত্রাসীরা অত্যন্ত প্রভাবশালী। তারা জুবরান আহমেদ জুয়েল সহ এলডিপির কয়েকজন কর্মীর নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এলাকার সকলের কাছে সন্ত্রাসীরা বলে বেড়াচ্ছে যে, জুয়েল কে পাওয়ামাত্রই তারা খুন করবে। এ বিষয়ে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
8:52 am, Tuesday, 28 July 2026
News Title :
জুড়ি থানার বড়ধামাই গ্রামে এলডিপি কর্মী জুবরান আহমেদ জুয়েলের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:20:00 pm, Thursday, 11 September 2025
- 95 Time View
Tag :
Popular Post
























