7:30 am, Friday, 17 April 2026

জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সাইফুল ইসলাম সুমন জুড়ী পতিনিধি:মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০৭ নং ফুলতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ‌( ১৯ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু। তিনি মোট ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭১২ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা।

ইউনিয়নের সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা বিওপি কোম্পানি কমান্ডার ইউনুস মিয়া, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডা: কাঞ্চন কুমার চক্রবর্তী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, যুগ্ম আহবায়ক সানি পান্ডে, ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য দছির উদ্দিন, ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, শামসুল ইসলাম, মোরশেদ আহমদ রাজা, জলিল মিয়া, বিদ্যাসাগর তেলী, অর্জুন গোয়ালা, উত্তম গোস্বামী। আরোও উপস্থিত ছিলেন ইউনিয়নের মহিলা সদস্য মিলন বেগম, অষ্টমী ভূমিজ ও জুলেখা বেগম।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু জানান, এ বাজেটে ফুলতলা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Update Time : 12:52:33 pm, Monday, 19 June 2023