8:41 pm, Tuesday, 28 July 2026

জুড়ীতে বৃদ্ধার জমি দখলের চেষ্টা পন্ড করল পুলিশ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী বৃদ্ধা জমিলা খাতুনের জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা পন্ড করেছে পুলিশ। একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী কুলসুমা বেগম গত সোমবার ভাড়াটিয়া লোকজন নিয়ে বাঁশ ও টিন দিয়ে বেড়া নির্মাণ করে জমি দখলের অপচেষ্টা চালিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে বেলাগাঁও গ্রামের মৃত মুকসেদ আলীর ছেলে মোহাম্মদ আলী জাঙ্গীরাই মৌজার জেলএল নম্বর ২৫ এবং ৪১২৩ দাগের ১৯ শতক জমি তার আপন বোন জমিলা খাতুনকে ৬ লাখ ৪৮ হাজার টাকা মূল্যে ৬৮৫৪ নং দলিল মূলে রেজিষ্ট্রী করে দেন। এরপর থেকে জমিলা খাতুন ওই জমিটি ভোগ দখল করে আসছেন। কিন্তু হঠাৎ সোমবার (১৩ মার্চ) কুলসুমা বেগম দলবল নিয়ে বাঁশ ও টিন দিয়ে বেড়া নির্মাণ করে ওই জমি দখলের চেষ্টা চালান। এই ঘটনায় ভুক্তভোগী জমিলা বেগম জুড়ী থানায় অভিযোগ করলে ওসির নির্দেশে এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃদ্ধা জমিলা খাতুনের জমি দখলের অপচেষ্টা পন্ড করেন।

ভুক্তভোগি জমিলা খাতুন জানান, ২০১২ সালে তিনি ওই জমি ক্রয় করে নিষ্কন্টক ভোগ দখল করে যাচ্ছেন। গত সোমবার হঠাৎ ভাড়াটিয়া লোকজন নিয়ে কুলসুমা বেগম ২০১৬ সালে ওই জমি ক্রয় করেছেন দাবী করে জবর দখলের অপচেষ্টা চালান। থানায় অভিযোগ দেওয়ায় পুলিশ তাকে সরিয়ে দিয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দখলদারদের কাজ বন্ধ করিয়েছেন। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে।

অভিযুক্ত কুলসুমা বেগমের দাবী ওই ভূমি তিনি ২০১৬ সালে ক্রয় করেছেন। বিভিন্ন কারণে এতদিন দখলে যাননি। এখন তিনি দখল নিতে গেলে পুলিশ তাকে বাধা দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

জুড়ীতে বৃদ্ধার জমি দখলের চেষ্টা পন্ড করল পুলিশ

Update Time : 10:18:22 am, Wednesday, 15 March 2023