8:10 am, Wednesday, 7 October 2026

জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ডেস্ক রিপোর্ট :: নিষেধাজ্ঞার ২২ দিন পর আমতলীর পায়রা নদীতে মাছ ধরা পুরোদমে শুরু হয়েছে। বাজারে ক্রেতা-বিক্রেতার আনাগোনা ও সরগরম হয়ে উঠেছে। তবে প্রতিটি মা মাছে ডিম রয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাবার পর জাল ফেলা ও মাছ শিকারে নদীতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছে উপজেলা অফিস।

জেলে সাঈদ, ডালিম, রুবেলসহ অনেকেই জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। সরকারের নিষেধাজ্ঞা মেনে আমরা নদীতে মাছ শিকারে নামিনি। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার পর নদীতে মাছ শিকারে নামছেন। আগের তুলনায় জালেও ধরা পড়ছে ইলিশ। দামও অনেক ভালো। এতে তারা অনেক খুশি।

তাদের দাবি, যথাসময়ে অভিযান না দেওয়ায় মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। এ কারণে মাছে ডিম রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার হালিমার সরদার জানান, প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এবারের অভিযান সফল হয়েছে। মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা। তাদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। গত বছর শীতে প্রচুর মাছ পাওয়া গেছে। এবারও সে অনুযায়ী মাছ আরো বেশি ধরা পড়বে বলে আশা করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

Update Time : 07:58:16 am, Tuesday, 26 October 2021