1:28 pm, Friday, 22 May 2026

ঝিনাইদহে ধারণ করা ইত্যাদি’র পুনঃপ্রচার শুক্রবার

ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছিল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সমৃদ্ধ জেলা ঝিনাইদহে।    বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আগামী শুক্রবার-রাত আটটার বাংলা সংবাদের পর। মঞ্চ নির্মাণ করা হয়েছিল এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ চত্বরে।   এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের কিংবদন্তী লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা।   গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদী। খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাসের সুর ও সংগীত পরিচালনায় আর একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান জনপ্রিয় শিল্পী মনির খান।   এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহকে নিয়ে ঝিনাইদহেরই শৈলকুপার সন্তান মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।   ইত্যাদির এবারের পর্বে রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ঝিনাইদহের উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসাবে পরিচিত দত্তনগর কৃষি ফার্ম এবং ঝিনাইদহের ক’জন স্মরণীয়-বরণীয় কীর্তিমান ব্যক্তিত্বের উপর প্রতিবেদন।   ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের সমাজকর্মী পাখি দরদী মানবিক মানুষ জহির রায়হানের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। তার এইসব কাজে সহায়তা করার জন্য অনুষ্ঠানের মাধ্যমে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি জনপদ তালবাড়িয়া ত্রিপুরাপাড়ার চরম পানির সংকট নিয়ে রয়েছে একটি মানবিক প্রতিবেদন।   পানির অভাবে এসব এলাকার মানুষের জীবন ওষ্ঠাগত। অনুষ্ঠানের মাধ্যমে পানি সমস্যার সমাধানের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।   চিঠিপত্র পর্বে ঝিনাইদহের মহেশপুরে বন্য প্রাণীর বন্ধু হয়ে উঠা প্রাণীপ্রেমী নাজমুল হোসেনের কর্মকান্ডের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেখানো হয়। ৩০ মে ছিল সমুদ্র সিংহ বা সী লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে স্যান ডিয়েগো শহরের প্রশান্ত মহাসাগরের একটি অসাধারণ সৌন্দর্য সৈকত লা-হোয়-আ কোভে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সী লায়নের উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এই বীচটিকে সী লায়ন বীচ্ও বলা হয়।   এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কিছু তীক্ষè ও তীর্যক নাট্যাংশ। নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি ছিল দর্শক পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। পর্বটি পুনঃপ্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ঝিনাইদহে ধারণ করা ইত্যাদি’র পুনঃপ্রচার শুক্রবার

Update Time : 10:42:12 am, Wednesday, 4 June 2025