3:59 am, Thursday, 14 May 2026

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোট:টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সঙ্গে মধুপুরগামী একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

Update Time : 01:54:26 pm, Thursday, 1 June 2023