11:42 pm, Tuesday, 21 April 2026

টাঙ্গাইলে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে গ্রেফতার করেছে বন বিভাগ।

শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ট্রাক চালক টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, হেলপার বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ এবং ট্রাক মালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান। এ সময় ২১৪.৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৪টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো।

এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে রসুলপুর এলাকায় আটক করা হয়।

এ সময় তাদের কাছে বৈধ কাগগপত্র চাওয়া হলে তারা দেখাতে পারেনি। পরে তাদেরকে গ্রেফতার করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

টাঙ্গাইলে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ গ্রেফতার ৩

Update Time : 05:20:03 am, Saturday, 5 February 2022