ডেস্ক রিপোর্ট::গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়মী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পরে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দিবেন তিনি।গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।এদিকে প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন। এ আসন শেখ হাসিনার নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সকালে টুঙ্গিপাড়া এবং দুপুরে কোটালীপাড়ায় জনসভায় বক্তব্য দেবেন।
11:10 pm, Saturday, 11 July 2026
News Title :
টুঙ্গিপাড়ায় জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:42:56 am, Saturday, 30 December 2023
- 253 Time View
Tag :
Popular Post


























